


কুমিল্লা নগরীকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপুর নির্দেশনায় নগরীর ব্যস্ততম এলাকা কান্দিরপাড় থেকে রাজগঞ্জ মোড় পর্যন্ত সড়ক ও ফুটপাথে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং হকারদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানের মাধ্যমে পথচারী ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. মামুন, সিটি কর্পোরেশনের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং কুমিল্লাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে কুমিল্লা সিটি কর্পোরেশন নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে।