1. babuibasa@gmail.com : dmh :
  2. janamotcumilla24@gmail.com : jc24admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘মানবিক কুমিল্লা’র উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি বিতরণ

Reporter
প্রতিবেদকের নাম:
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫০দেখা হয়েছে
IMG 20260826 WA0024

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘মানবিক কুমিল্লা’র উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি বিতরণ

কুমিল্লা প্রতিনিধি:
পবিত্র ১২ রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লায় ‘মানবিক কুমিল্লা’র উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

‘জাগরণে জ্বলছে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.)—সফল হোক মানবিক কুমিল্লার উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি বিতরণ’—এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচিটি পরিচালিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মানবিকতা, সহমর্মিতা ও মানুষের সেবার আদর্শকে ধারণ করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র গরম ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পথচারীসহ সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।

‘মানবিক কুমিল্লা’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। তারা মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, মহানবী (সা.) মানুষের প্রতি ভালোবাসা, দয়া, সহমর্মিতা ও সেবার যে শিক্ষা দিয়েছেন, তা সমাজে বাস্তবায়নের অন্যতম মাধ্যম হলো অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

  • ‘মানবিক কুমিল্লা’র পক্ষ থেকে ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগে এই খবর
কপিরাইট © ২০২৬ জনমত কুমিল্লা ২৪। সর্বস্বত্ব সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )

Warning: Undefined array key "config_theme" in /home/janamotc24/public_html/wp-content/themes/LatestNews/include/root.php on line 33