1. babuibasa@gmail.com : dmh :
  2. janamotcumilla24@gmail.com : jc24admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

মাহাবুব আলম চৌধুরী হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি

Reporter
প্রতিবেদকের নাম:
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩৫দেখা হয়েছে
7f9c86b7 5891 4c16 aa2d 64dec180842d

কুমিল্লা প্রতিনিধি:
দক্ষিণ কুমিল্লার অন্যতম অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঝলক পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মাহাবুব আলম চৌধুরী হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঝলক পরিষদ।

এ উপলক্ষে ঝলক পরিষদের পক্ষ থেকে নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

ঝলক পরিষদের নেতৃবৃন্দ বলেন, মাহাবুব আলম চৌধুরীর দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁকে হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় আমরা আনন্দিত ও গর্বিত। তাঁর দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ঝলক পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা নবনির্বাচিত সভাপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগে এই খবর
কপিরাইট © ২০২৬ জনমত কুমিল্লা ২৪। সর্বস্বত্ব সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )

Warning: Undefined array key "config_theme" in /home/janamotc24/public_html/wp-content/themes/LatestNews/include/root.php on line 33